September 19, 2026, 2:00 pm
শিরোনাম:
মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি

বিশ্বজিৎ চন্দ্র সরকার :-বিশেষ প্রতিনিধি

বিশ্বজিৎ চন্দ্র সরকার :-বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া এলাকার কোন এক ব্যক্তি “সরা বাংলাদেশ এর নিউজ” নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক, সাধারণ মানুষসহ অভিযোগকারী সাংবাদিক ও তার সহকর্মীদের ছবি, তথ্য ও নিউজ সংগ্রহ করে বিকৃতভাবে প্রকাশ করে মানহানিকর পোস্ট করে আসছে। এছাড়াও ওই আইডি থেকে বিভিন্ন সময় ইনবক্সে হুমকি প্রদান করা হয়।

আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) হঠাৎ করে ওই ফেসবুক আইডি থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে ইনবক্সে অর্থ দাবি করে বিভিন্ন শর্ত দেওয়া হয়। শর্তগুলো মানা না হলে এবং বিষয়টি থানা-পুলিশকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার জানান, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর গোপালগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলার দায়িত্বও পালন করছেন। দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে তিনি দৈনিক অগ্নিশিখা,আধুনিক সংবাদ, গোপালগঞ্জ ব্যুরো প্রধান হিসেবে , সু- প্রভাত ঢাকা এর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি এবং অন্যান্য নিবন্ধনকৃত অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে বিশেষ প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণের মাধ্যমে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।

তিনি বলেন, “সরা বাংলাদেশ এর নিউজ” নামের ফেসবুক আইডি থেকে যেভাবে আমাকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে এবং ইনবক্সে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ওই ফেসবুক আইডির পরিচালনাকারী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও সরকারের সহযোগিতায় যেন তিনি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সর্বশেষ তিনি দেশের সকল নাগরিক ও গণমাধ্যমকর্মী সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ তাকে যেভাবে হয়রানি, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে—এ বিষয়ে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।



error: Content is protected !!