April 17, 2026, 5:13 pm
শিরোনাম:
স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে সুদের কারবার আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানের আবেগঘন পরিবেশে বিদায়, শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ
Notice :
বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে। শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলায় একজনকে বদলি করা হয়েছে: আসিফ মাহমুদ |

শৈলকুপায় খাল খননের কোপে ‘বজ্রপাতরোধী’ লক্ষাধিক তালগাছ

নিজস্ব সংবাদদাতা

নিজস্ব সংবাদদাতা
  ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপায় আট বছর আগে বজ্রপাত রোধের লক্ষ্যে রোপণ করা লক্ষাধিক তালগাছ এখন অস্তিত্বের সংকটে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খনন প্রকল্পের কারণে এসব গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে সেই শিক্ষার্থীরা—যারা একদিন পরম মমতায় এসব বীজ বুনেছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৮ সালে শৈলকুপার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ওসমান গনি (বর্তমানে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক) এই বৃক্ষরোপণ কর্মসূচির ডাক দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা রাস্তার দুই ধারে এবং পাউবোর বিভিন্ন খালের পাড়ে লক্ষাধিক তালের বীজ রোপণ করে। গত আট বছরে এই চারাগুলো বেড়ে উঠে দৃশ্যমান রূপ নিয়েছে।
সম্প্রতি শৈলকুপা উপজেলাব্যাপী খালের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই খনন প্রক্রিয়ায় খালের পাড়ে থাকা তালগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ উচ্ছেদের তালিকা করা হয়েছে।
শৈলকুপার বিজুলিয়া এলাকার স্কুল শিক্ষক ফিরোজ খান নন বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিজ হাতে এই গাছগুলো লাগিয়েছিল। এখন গাছগুলো বড় হয়ে পরিবেশ রক্ষা করছে। খালের খনন জরুরি ঠিকই, কিন্তু নকশায় সামান্য পরিবর্তন আনলে এই উপকারী গাছগুলো রক্ষা করা সম্ভব।”
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, দেশে যেখানে বড় গাছ বাঁচাতে মহাসড়কের নকশা পরিবর্তনের উদাহরণ রয়েছে, সেখানে বজ্রপাত রোধে কার্যকর এই গাছগুলো কেন ধ্বংস করা হবে?
এ বিষয়ে স্থানীয় পরিবেশকর্মীদের দাবি, যত্রতত্র গাছ কেটে উন্নয়ন নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রেখেই যেন সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হয়। তালের বীজ রোপণের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেই শিক্ষার্থীদের মনেও এখন প্রিয় গাছগুলো হারানোর ভয় কাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রকল্পের প্রয়োজনে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে গাছ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তবে স্থানীয়দের সাফ কথা—যে উদ্যোগটি একসময় সারা দেশে মডেল হিসেবে প্রশংসিত হয়েছিল, প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে তা যেন বৃথা না যায়।



error: Content is protected !!