April 17, 2026, 11:00 am
শিরোনাম:
আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানের আবেগঘন পরিবেশে বিদায়, শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী
Notice :
বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে। শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলায় একজনকে বদলি করা হয়েছে: আসিফ মাহমুদ |

বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

হাকিকুল ইসলাম খোকন,

হাকিকুল ইসলাম খোকন,

১৪ এপ্রিল ২০২৬,বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই দিনটি আমাদের জাতিসত্তার এক উজ্জ্বল প্রকাশ, যা সকল ভেদাভেদ ভুলে একসূত্রে বেঁধে রাখে দেশের মানুষকে।খবর আইবিএননিউজ।

বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে জানিয়েছেন পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা বলেছেন,আমরা বিশ্বাস করি, নতুন বছর আমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে ন্যায়, সমতা ও উন্নয়নের পথে।

বর্তমান সময়ে আমাদের সমাজে যে বিভাজন, অসহিষ্ণুতা ও অর্থনৈতিক বৈষম্য দেখা যাচ্ছে, তা থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বজনীন গণতন্ত্র, অর্থনৈতিক ও সংস্কৃতিক অধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ গণমুক্তি পার্টির ঘোষণাপত্র ও প্রচারপত্রের মাধ্যমে পার্টির পক্ষ থেকে আমরা সকলকে অনুরোধ করছি- জাতি, রাষ্ট্র ও জনগণের সার্বিক কল্যাণে বাংলাদেশ গণমুক্তি পার্টির বক্তব্য ও কর্মসূচির প্রতি দেশবাসীর সকলের সক্রিয় সমর্থন।

নতুন বছরের প্রত্যাশা হোক- একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় উন্নতিশীল বাংলাদেশ।

আসুন, আমরা সকলে মিলে জনজীবন, জাতি ও রাষ্ট্র এমনভাবে গড়ে তুলি যাতে সকলেরই কল্যাণ হয়।



error: Content is protected !!