July 29, 2026, 5:26 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবার মতো রাজনৈতিক দল নয়- খালিদ মাহমুদ চৌধুরী

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন,

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন,

বাংজেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবার নয়, অতীতে বহুবার আওয়ামী লীগকে নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে কিন্তু বারবার জনগণকে সাথে নিয়ে ফিরে এসেছে।
তিনি গত রবিবার,৮ মার্চ ২০২৬ “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” গ্রুপে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।খবর আইবিএননিউজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দস্তগীর জাহাঙ্গীর এবং বিটিভি’র সাবেক উপ-মহাপরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন বক্তব্য রাখেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই নির্বাচন ছিল জাতির সঙ্গে এক ধরনের ছলনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে আমাদের অনেক ভুল ছিল, এখন সেই ভুলগুলো প্রতি পদে পদে বুঝতে পারছি সামনের দিনগুলোতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ ও জনবান্ধব আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

দলের কঠিন পরিস্থিতিতে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সঠিক ব্যাখ্যা দিতে পারি নাই উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক ভাবে সম্পূর্ণ ব্যর্থ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক উইংস।

শেখ হাসিনার নেতৃত্বের মতো দেশপ্রেম, মানবপ্রেম যার মধ্যে আছেন, তাঁর মতো নেতা পৃথিবীতে কয়জন আছেন, এমন প্রশ্ন করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে ভারত গেছেন,ভাগ্য সহায় থাকায় তিনি আজো আমাদের মাঝে বেঁচে আছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন লড়াই করে আমাদের রাজনীতিতে ফিরতে হবে।

আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনীতির বিভিন্ন কঠিন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন “দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের”- এই দুঃখকে আলিঙ্গন করেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন গড়বো।

সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর বলেন, আমাদের রাজনৈতিক চেতনায় ৭১ এবং বঙ্গবন্ধু আমাদের আদর্শ। সাংবাদিকরা অবশ্যই নিরপেক্ষ নয়, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিকরা বাংলাদেশকে সমর্থন করে, ৭১ ও বঙ্গবন্ধুকে সমর্থন করে।

চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন তার বক্তব্যে বলেন, আমাদের অনেক ভুল ছিল এটাই সত্যি। ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বীরদর্পে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও লেখক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় ভার্চুয়ালি এই আলোচনায় আরও রাখেন বক্ত‍ব‍্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজম এর অগ্রদূত আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সাজেদা পারভীন সাজু, আশরাফুল ইসলাম, আহমেদ রাসেল, খোন্দকার তারেক রায়হান,জুনায়েদ শাহরিয়ার, সাজ্জাদ হেসেন, এইচ এম দুলাল হোসেন, মাজেদুল ইসলাম, ফারুক হোসেন, ওয়ারেশনবী খোন্দকার প্রমূখ।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।



error: Content is protected !!