July 29, 2026, 5:27 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের ও নিরপেক্ষ কমিশন গঠনের আহ্বান দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের

হাকিকুল ইসলাম খোকন,

হাকিকুল ইসলাম খোকন

,দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের আহ্বান ও “নিরপেক্ষ কমিশন” গঠনের দাবি করেছেন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট এএনএম ইসা ও সদস‍্য সচিব সাংবাদিক এমএ রঊফ । পবিত্র ঈদ উপলক্ষে সরকারের প্রতি এক গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে ।দুর্নীতিমুক্ত, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক।খবর আইবিএননিউজ।সংগঠনের পক্ষথেকে বলা হয়,আজকের এই পবিত্র দিনে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের যেন কখনো দুর্নীতিবাজ বা নীতিহীন মানুষের পিছনে নামাজ পড়তে না হয় এবং আমরা যেন এমন কাউকে নেতা হিসেবে গ্রহণ না করি, যারা দুর্নীতিগ্রস্ত বা নীতিহীন।
মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু যখন কেউ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন, তখন তার জন্য আবশ্যক দৃঢ়চিত্তে শপথ করে প্রতিশ্রুতি দেওয়া যে তিনি কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, চক্রান্ত বা অসৎ উপায়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন না।
এই প্রেক্ষাপটে একটি “জাতীয় নিরপেক্ষ কমিশন” গঠনের জোর দাবি জানানো হয়। প্রস্তাব অনুযায়ী, এই কমিশনের কার্যক্রম শুরু হবে দেশের সর্বোচ্চ পদ—প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং পর্যায়ক্রমে সকল স্তরের নেতৃত্বের মধ্যে বিস্তৃত হবে।প্রস্তাবে আরও বলা হয় ।যদি কোনো নেতা শপথ করার পরেও দুর্নীতিতে লিপ্ত হন, তবে তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান প্রণয়ন করতে হবে।
“নিরপেক্ষ কমিশন”কে একটি সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার প্রস্তাব করা হয়। আর যদি এটি বেসরকারিভাবে পরিচালিত হয়, তবে বাজেয়াপ্তকৃত সম্পদের অর্ধেক সরকারি কোষাগারে জমা এবং বাকি অর্ধেক কমিশনের পরিচালন ব্যয়ে ব্যবহার করার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
আজ রাজনীতি, অনেকাংশে ব্যবসায় পরিণত হয়েছে। জনসেবার পরিবর্তে এটি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি ও ব্যক্তিস্বার্থের হাতিয়ারে রূপ নিয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করতে পারে একমাত্র সচেতন জনগণ।
সকলের প্রতি আহ্বান জানানো হয়-ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলুন:
“নিরপেক্ষ কমিশন চালু কর, চালু কর”
শেষে পবিত্র ঈদের দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়—
আল্লাহ যেন আমাদের নেতাদের সৎ পথে পরিচালিত করেন, তারা যেন শপথ করে প্রতিশ্রুতি দেন যে রাজনীতিকে আর ব্যক্তিগত অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক এ কামনা করে সবাইকে ঈদ মোবারকজানিয়েছেন ।
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষে এ দাবি করেছেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট এএনএম ইসা,সদস‍্য সচিব সাংবাদিক এমএ রউফ,ফারুক আহমেদ চৌধুরী ,সিনিয়র সাংবাদিকহাকিকুলইসলাম খোকন,মোসাদ্দিক মিয়া মানিক
আহ্বায়ক, যুক্তরাজ্য কমিটি,,সৈয়দ খালেদ মিয়া অলিদ যুগ্ম আহ্বায়ক, যুক্তরাজ্য কমিটি,রেজা নবী আমেরিকা,রেয়াজ আবু সাইদ ইতালি ,শাহিন তালুকদার দুবাই,
আরব আলী কুয়েত,হেলাল আহমেদ সৌদি আরব, মাহারাজ মিয়া দূবাই ,
কাজী মোকলিছ মালদ্বীপ, আবূল হোসেন সরদার অস্ট্রিয়া ,শাহাজান অস্ট্রেলিয়া ,
কিলটন পাভেল আমেরিকা,হেলাল উদদীন কাতার,শাহাজান খান,মালোয়েশিয়া ,কামাল মিয়া বাহরাইন ,
আবূ তাহের ওমান,আবূ তাহের চৌধুরী ইউকে, লুৎফুর রহমান ইউকে,মোহাম্মদ এনাম লন্ডন ,ইকবাল তালুকদার লন্ডন ,
নাজমা আক্তার লন্ডন ,এডভোকেট তাজূল ইসলাম বাংলাদেশ ,মেজর ইমরান বাংলাদেশ ,রিমন হোসেন সৌদি আরব ,
আঃ হামিদ সৌদি আরব ,ইয়াসমিন আখতার বকুল বাংলাদেশ, নাজনীন রহমান তরফদার বাংলাদেশ, নাসরিন আক্তার বাংলাদেশ ,রানিছা বাংলাদেশ ,
মাহিশা বাংলাদেশ ,আলেয়া বেগম বাংলাদেশ, মীর আশরাফ আমেরিকা ,
জালাল উদ্দীন ফ্রান্স ,ডক্টর মালেক ফরাজী ফ্রান্স, জামাল মোস্তফা সুইডেন,
রহিম মিয়া স্পেন , আজাদ রহমান সিঙ্গাপুর ,রিপন কানাডা ,আক্তার মিয়া বাংলাদেশ ,ইয়াসমিন আক্তার বাংলাদেশ ,
মোহন বাংলাদেশ ,আব্দুল কাইয়ুম বাংলাদেশ ,আব্দুল লতিফ বাংলাদেশ,
মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ,
এডভোকেট আবেদ রাজা বাংলাদেশ,
কামাল৷ মিয়া আইল্যান্ড, আরব আলী কুয়েত ,জাহাঙ্গীর আলম অস্ট্রেলিয়া ,
সিরাজ খান পাকিস্তান ,মুসলিম মিয়া ইন্ডিয়া ,শাহাদাৎ হোসেন চায়না,
আশরাফ মিয়া পোল্যান্ড, আব্দুল হামিদ সৌদি আরব, নাজমা আক্তার লন্ডন,
কাউসার অস্ট্রেলিয়া ,লাবনী আনোয়ার বাংলাদেশ, আবূল বাসার বাংলাদেশ ,
আব্দুল লতিফ ইউকে ,ব্যারিস্টার জাহাঙ্গীর লন্ডন ,এডভোকেট এনাম লন্ডন,
শাহাজান মিয়া আইল্যান্ড, সিরাজ মিয়া সিঙ্গাপুর, শেখ ফরিদ অস্ট্রেলিয়া
,নুরুল হুদা বাংলাদেশ ,মনিরুজ্জামান বাংলাদেশ, ইসমাইল খান বাংলাদেশসহ আরো অনেকে ।



error: Content is protected !!