April 17, 2026, 12:21 pm
শিরোনাম:
আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানের আবেগঘন পরিবেশে বিদায়, শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী
Notice :
বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে। শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলায় একজনকে বদলি করা হয়েছে: আসিফ মাহমুদ |

শৈলকূপায় (FWV) হামিদা খাতুনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্রের ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV) হামিদা খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি নিয়মিত অফিসে সময়মতো উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।
অফিসের প্রধান ফটক খোলা থাকলেও তার চেম্বার ছিল তালাবদ্ধ। প্রায় ৪০ মিনিট পর তিনি অফিসে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম বলেন, ওখানকার মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলে আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামিদা খাতুন প্রায়ই নির্ধারিত সময়ের পরে অফিসে আসেন। অনেক সময় অফিসের প্রধান ফটক খোলা রেখে তিনি বাইরে চলে যান, ফলে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম বলেন, আমরা সময়মতো সেবা পাই না। ক্লিনিকে আসলে বেশিরভাগ সময়ই তার চেম্বার বন্ধ পাই।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



error: Content is protected !!