October 28, 2026, 10:46 pm
শিরোনাম:
সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে ‘মব’ করে ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল। এনসিপির হরিণাকুণ্ডু উপজেলা আহ্বায়ক হলেন হামিদ পারভেজ মিয়া,সদস্য সচিব মোঃ সাইদ হোসেন। ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,
মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুঁড়া ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া মনু নদ যেন এক নীরব বিভাজন রেখা।

একপাড়ের মানুষকে আরেকপাড়ে যেতে প্রতিদিন লড়তে হয় জীবনঝুঁকির সঙ্গে। আধুনিকতার যুগেও এখানে নেই একটি নিরাপদ সেতু—ভরসা বলতে শুধুই রশিটানা নৌকা আর নড়বড়ে বাঁশের সাঁকো।

সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা কাজিরবাজার এলাকায় প্রতিদিন হাজারো মানুষ এই নদ পারাপার করেন। স্থানীয়দের ভাষায়, “এটা আর নদী না, আমাদের জন্য প্রতিদিনের ভয়।”

সরেজমিনে দেখা গেছে, শুষ্ক মৌসুমে হাঁটুজল নদী পেরোতে বাঁশের সাঁকোই ভরসা। আর বর্ষা এলেই সেই পথ হয়ে ওঠে মৃত্যু ফাঁদ—তখন ব্যবহার করতে হয় রশিটানা নৌকা। তীব্র স্রোত, ঝড়-বৃষ্টির মধ্যে এই নৌকা পারাপার যেন জীবনের সঙ্গে জুয়া খেলার মতো।
মিরপুর, পালপুর, সুমারাই, আমুয়া, চাঁনপুরসহ অন্তত ৮টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ—কেউই এই দুর্ভোগ থেকে মুক্ত নন। প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী স্কুল-কলেজে যেতে এই নদ পার হন, অনেক সময় আবহাওয়ার কারণে তাদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়।

স্থানীয় কৃষকদের জন্য দুর্ভোগ আরও ভয়াবহ। শাওয়াইজুড়ী ও কাউয়াদীঘি হাওরে উৎপাদিত ধান, সার-বীজসহ কৃষিপণ্য পরিবহনে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ ও ভোগান্তি।

কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয়—এই নদ ইতোমধ্যেই কেড়ে নিয়েছে একাধিক প্রাণ। রশিটানা নৌকা ডুবে এক স্কুলছাত্রীসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই আহত হয়েছেন বিভিন্ন সময়ে। তবুও যেন কারও টনক নড়েনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি, মানববন্ধন, বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিগত সরকারের আমলেও বারবার দাবি তোলা হয়েছে, আশ্বাস মিলেছে—কিন্তু বাস্তবায়ন হয়নি কিছুই। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি এই জনপদের ভাগ্য।

তবে স্থানীয়দের স্মৃতিতে এখনও টাটকা এক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের সময়ে অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান কাজিরবাজার এলাকায় এক কর্মসূচিতে এসে মনু নদ পরিদর্শন করে বলেছিলেন—এই স্থানে একটি সেতু অত্যন্ত প্রয়োজন। দীর্ঘ প্রায় তিন দশক পেরিয়ে গেলেও সেই স্বপ্ন আজও বাস্তবায়নের অপেক্ষায়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। মরহুম এম. সাইফুর রহমানের ছেলে এম. নাসের রহমান বর্তমানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফলে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে—সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে পরিচিত এম. সাইফুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই কাজিরবাজার মনু নদে সেতু নির্মাণের স্বপ্ন কি এবার বাস্তবে রূপ নেবে?

একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কি এই দেশের নাগরিক না? প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে—এটা কোন যুগে আছি আমরা?”

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, কাজিরবাজার এলাকার মনু নদের ওপর ব্রিজ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তিনি বলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে একটি ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের একটাই দাবি—কাজিরবাজার এলাকায় মনু নদে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। শুধু মানুষের চলাচল নয়, অর্থনীতি, শিক্ষা ও নিরাপত্তার স্বার্থেও এটি এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

এখন জনমনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—আর কত প্রাণ ঝরলে সরকারের টনক নড়বে? নাকি ইতিহাসের সেই প্রতিশ্রুত সেতু বাস্তবে রূপ নিতে এবার সত্যিই কার্যকর উদ্যোগ দেখা যাবে?



error: Content is protected !!