July 30, 2026, 8:37 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

উত্তরাঞ্চলে প্রথম সফলভাবে সিআরটি মেশিন স্থাপন করে নতুন মাইলফলক স্পর্শ করলো দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি 

 

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি 
নওগাঁ জেলার ধামুরাই হাট এলাকার মো. জামাল উদ্দিন (৬৮) এর শরীরে সিআরটি মেশিন স্থাপন করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে চিকিৎসা সেবার নতুন মাইলফলক স্পর্শ করেছে| এটিই হচ্ছে উত্তরাঞ্চলের মধ্যে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালেই প্রথম সিআরটি মেশিন স্থাপন করে সফল সার্জারি সম্পন্ন| এই সার্জারি সম্পন্ন করেছেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডাঃ মো. মেসবাহ&উল ইসলাম| বৃহস্পতিবার (৩০ মার্চ) জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার মাধ্যমে এ তথ্য জানায়|

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডাঃ মো. মেসবাহ&উল ইসলাম এ সাফল্যের বিবরণ তুলে ধরেন| তিনি বলেন, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) মেশিন হলো হার্ট ফেইউিরের রোগীদের জন্য একটি বিশেষ ধরণের পেসমেকার, যা হার্টের নিচের দুটি প্রকোষ্ঠের (ভেন্ট্রিকল) কাজের মধ্যে সমš^য় ঘটায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে| এটি সফলভাবে শরীরে স্থাপন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ডিয়াক পদ্ধতি| এটি একটি ইন্টারভেনশনাল কার্ডিওলজি প্রক্রিয়ার মাধ্যমে হৃদপিণ্ডের সাথে মেশিনটি সংযুক্ত করা হয়| সিআরটি মেশিন স্থাপনের ফলে রোগীর হৃদপিন্ডের পাম্পিং ক্ষমতা বাড়ায়, শ্বাসকষ্ট কমে, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো কমে আসে এবং জীবনযাত্রার মান উন্নত হয় ও ¯^াভাবিক জীবনযাপন করতে পারে|

মতবিনিময় সভায় নওগাঁ জেলার ধামুরাই হাট এলাকার মো. জামাল উদ্দিন জানান, তার শরীরে সিআরটি মেশিন স্থাপনের ফলে শ্বাসকষ্ট, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো অনেক কমে এসেছে এবং বর্তমানে তিনি অনেক সুস্থ্যতাবোধ করছেন বলে জানান|

মতবিনিময় সভায় জিয়া হার্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, সিআরটি মেশিন স্থাপনসহ এই হাসপাতালে অন্যান্য চিকিৎসা নিয়ে অনেক রোগী এখন সুস্থ হয়ে উঠছেন এবং উন্নত জীবনযাপন করছেন| তিনি বলেন, আজ এই সাফল্য আমাদের অভিজ্ঞ ডাক্তার ও নিবেদিত দলের নিরলস পরিশ্রম এবং রোগীদের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলনের কারনেই আমরা আজ নতুন মাইল ফলক স্পর্শ করেছি|

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আশরাফুজ্জামান লিটন, হেলথ এডুকেশন ডাঃ গোলাম মোস্তফা, রেজিস্ট্রার ডাঃ ফজলে রাব্বী, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার ˆসয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ|
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল-২০২৬) নওগাঁ জেলার ধামুরাই হাট এলাকার মো. জামাল উদ্দিন (৬৮) এর শরীরে সিআরটি মেশিন স্থাপন করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে চিকিৎসা সেবার নতুন মাইলফলক স্পর্শ করেছে|

মতবিনিময় সভা শেষে মো. জামাল উদ্দিনের শরীরে সিআরটি মেশিন স্থাপনের পর সুস্থ্য হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়|



error: Content is protected !!