
জাকির হোসেন কাজী , টঙ্গীবাড়ী ( মুন্সীগঞ্জ) থেকে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার ফকির এর ছেলে ইতালি প্রবাসী হুমায়ুন ৩২ তার আপন ছোট ভাই নয়ন ২৬কে ছুরিকাঘাত করে খুন করেছে । জানা গেছে ৩০, মে ইতালির সময় রাত ৮ টায় ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুনের বাসায় ছোট ভাই নয়ন সাইকেলে চার্জ দিতে গেলে নয়নকে খুন করে বড় হুমায়ুন। খুন করার পরে তা ভিডিও কলের মাধ্যমে পরিবারের সকলকে দেখিয়েছে হুমায়ুন এবং বলতে শুনা গেছে টাকার মেশিন কে খুন করেছি। ইতিমধ্যে ইতালির পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে।
নিহত নয়েনর পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত ১১-১২ বছর আগে লিবিয়া থেকে ইতালি গিয়েছিলো হুমায়ুন এবং গত তিন বছর আগে নয়ন কে ইতালিতে নিয়েছে হুমায়ুন। তিন বছরের মধ্যে গত ২ বছরের কামানো টাকা হুমায়ুনকে দিয়ে এসেছে নয়ন কিন্তু এক বছর যাবৎ কাজ করে জমানো টাকা হুমায়ুন কে দেয়না নয়ন তাই এ বিষয়ে নয়নের সাথে হুমায়ুনের দ্বন্দ্ব চলছে বেশ কয়েকমাস ধরে। এছাড়াও পারিবারিক সূত্র জানায়, হুমায়ুনের একাধিক বিয়ে ও পারিবারিক কলহও এই বিরোধকে আরও তীব্র করে তোলে। এসব বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা বাড়তে বাড়তেই এই মর্মান্তিক ঘটনার জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।