October 28, 2026, 1:23 pm
শিরোনাম:
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুঃস্থরা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে জামায়াতের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। বুধবার উপজেলার শ্রীপুর ইউনিয়নে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম, মাওলানা মোরশেদ আলম, ডাঃ খোরশেদ আলম, মাওলানা ওবায়েদ উল্লাহ প্রমুখ।
এছাড়া উজিরপুর ইউনিয়নে অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরআগে মঙ্গলবার জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান পৌরসভা ও সেক্রেটারী বেলাল হোসাইন মুন্সিরহাট ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপির মাধ্যমে চৌদ্দগ্রামের অসহায় মানুষের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।



error: Content is protected !!