September 13, 2026, 11:38 pm
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ (ফেনসিডিলের বিকল্প) কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ থানার বানুরিয়া গ্রামের মৃত ইলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ মন্ডলের ছেলে ও জীবনের সহযোগী সুজন আহমেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া জীবন মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
অভিযানের বিষয়ে পুলিশ জানায়, সুজন আহমেদের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় হাতেনাতে ওই দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



error: Content is protected !!