July 30, 2026, 7:31 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

ঝিনাইদহ পুলিশে নতুন অধ্যায়: বিদায় নিলেন মাহফুজ আফজাল, নতুন এসপি ডিএমপির ডিসি আশিস বিন হাছান

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
সিনিয়র পর্যায়ে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো— ঝিনাইদহ, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী এবং ফেনী। এর মধ্যে ঝিনাইদহ জেলার নতুন পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব নাসরীন সুলতানা।
প্রজ্ঞাপনের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-কে অবিলম্বে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, জেলাটির বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল-কে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে দেশের আরও চারটি গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলাগুলো হলো, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী,ফেনী জেলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যেই পুলিশ প্রশাসনের এই নিয়মিত রদবদল। সংশ্লিষ্ট জেলাগুলোতে নতুন নেতৃত্ব আসার ফলে পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং অপরাধ দমনে আরও জোরালো ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন নীতি-নির্ধারকেরা।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।



error: Content is protected !!