October 27, 2026, 10:36 am
শিরোনাম:
অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝিনাইদহের পাট ব্যবসায়ীর বিষপান। শৈলকূপায় দুর্গাপূজার ডিউটিতে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে বাণিজ্যের অভিযোগ, ‘জানেন না’ কর্মকর্তা। শৈলকুপায় ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিশেষ পরিদর্শন করেন উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

ভাগ্য বদলে দিল চটপটি: নওগাঁর পোরশার ওসমান গনি এখন পাকা বাড়ির মালিক।

নওগাঁ জেলা প্রতিনিধি।

 

নওগাঁ জেলা প্রতিনিধি।

কঠোর পরিশ্রম আর সততা যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে, তার এক জীবন্ত উদাহরণ নওগাঁর পোরশা উপজেলার ওসমান গনি। উপজেলার অলিতে-গলিতে ঘুরে ভ্রাম্যমাণ ভ্যানে চটপটি বিক্রি করেই আজ তিনি পুরোপুরি স্বাবলম্বী।

একসময়ের সাধারণ এই মানুষটি আজ নিজের মেহনতের জোরে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন, হয়েছেন এক পাকা বিল্ডিংয়ের মালিক।
অনুসন্ধানে জানা যায়, পূর্বে পোরশার নিতপুর মাস্টার পাড়া গ্রামে বসবাস করতেন ওসমান গনি।

অভাব-অনটনের সংসারে ভাগ্য পরিবর্তনের আশায় তিনি শুরু করেন ভ্রাম্যমাণ চটপটি বিক্রির ব্যবসা। প্রতিদিন চটপটি বিক্রির জমানো টাকা থেকেই বর্তমানে তিনি উপজেলার গোপীনাথপুরে নিজস্ব জায়গা কিনে তৈরি করেছেন এক দৃষ্টিনন্দন পাকা বিল্ডিং বাড়ি।

শুধু বাসস্থানই নয়, চটপটি বিক্রির আয় দিয়ে অত্যন্ত সুনামের সাথে নিজের দুই মেয়ে ও এক ছেলের ভরণপোষণ করেছেন ওসমান গনি। ইতিমধ্যেই দুই মেয়ের ধুমধাম করে বিয়ে দিয়ে বাবার দায়িত্ব সফলভাবে পালন করেছেন তিনি।

বর্তমানে একমাত্র ছেলেকে নিয়ে সুখের দিন কাটছে তার।এলাকাবাসী জানান, ওসমান গনির চটপটির স্বাদ ও পরিচ্ছন্নতার কারণে পুরো পোরশায় তার একটা আলাদা পরিচিতি রয়েছে। যারা বেকারত্ব নিয়ে হতাশায় ভোগেন, তাদের জন্য ওসমান গনি এক বড় অনুপ্রেরণা। কোনো কাজই যে ছোট নয়, তা তিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন।

নিজের এই অভাবনীয় সাফল্য নিয়ে আবেগপ্লুত ওসমান গনি বলেন, “একসময় দিন আনি দিন খাই অবস্থা ছিল। কিন্তু আমি সততা আর পরিশ্রমের ওপর ভরসা রেখেছিলাম। আজ আল্লাহর রহমতে নিজের জায়গায় বিল্ডিং বাড়ি করতে পেরেছি, মেয়েদের বিয়ে দিতে পেরেছি—একজন বাবা হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!”

শত প্রতিকূলতা ডিঙিয়ে চটপটি বিক্রেতা ওসমান গনির এই স্বাবলম্বী হওয়ার গল্প আজ পোরশা উপজেলার তরুণদের মাঝে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে।



error: Content is protected !!