September 14, 2026, 12:17 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় অবদান ছাত্রদলের: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল শহীদের স্মরণে রাজধানীর শেরেবাংলা নগরে বিশাল র্যালি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৩ জুলাই) সকালে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের উদ্যোগে ‘জুলাই স্মৃতি র্যালি ২০২৬’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি রাজধানীর কল্যাণপুর হাফিজা পাম্প থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ বেতার ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিতে নেতৃত্ব দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ-এর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আপামর মানুষের আন্দোলন হলেও, রাজনৈতিকভাবে সবচেয়ে বড় অবদান রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অনেকেই এখন কৃতিত্ব নিচ্ছে, নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে। কিন্তু যারা রাজপথে রক্ত দিয়েছে, তাদের কথা ভুলে গেলে চলবে না। শুধুমাত্র ছাত্রদলেরই ১৪৩ জনের বেশি নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন।”
অন্যদের কৃতিত্ব নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “পার্লামেন্টে বা মিডিয়ায় অনেকেই কৃতিত্ব নেন। কিন্তু ৩৬শে জুলাইয়ের (৫ আগস্ট) পর যারা হাসপাতালগুলো পরিদর্শন করেছেন, তারা দেখেছেন প্রতিটি ওয়ার্ডে সবচেয়ে বেশি আহত অবস্থায় ছিল ছাত্রদলের তরুণরা। আমরা কারো অবদানকে ছোট করছি না, তবে যারা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে, অবদানের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাদের নাম সবার আগে থাকা উচিত।”
ছাত্রদলের ধারাবাহিক সংগ্রামের কথা উল্লেখ করে ঢাকা-১৩ আসনের এই সংসদ সদস্য বলেন, “আজকে আমার পাশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন, তারা শুধু জুলাইয়ের যোদ্ধা নন; তারা মে, মার্চ, জানুয়ারি এবং বিগত ২০১৮, ২০২০ ও ২০২৪ সালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অকুতোভয় যোদ্ধা।”
মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়ে ববি হাজ্জাজ জানান, গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে পুরো জুলাই মাসজুড়ে (৩৬শে জুলাই বা ৫ আগস্ট পর্যন্ত) ঢাকা শহরের প্রতিটি থানা ও ওয়ার্ডে কর্মসূচি চলমান থাকবে। এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনে আত্মত্যাগকারীদের সম্মান জানানো হবে।
বর্তমান গণতান্ত্রিক পরিবেশের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এখন বাংলাদেশ স্বাধীন এবং দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র বিরাজ করছে। কেউ যদি আমাদের বিরুদ্ধে কটূক্তি বা নোংরা কথা বলে, তবে তার নোংরা জবাব দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো দেশের জন্য কাজ করে যাওয়া। কে সঠিক আর কে ভুল, কে জনগণের জন্য কাজ করছে আর কে ফ্যাসিবাদের পক্ষে—জনগণই তার সঠিক বিচার করবে।”
সমাবেশ ও র্যালিতে ঢাকা মহানগর পশ্চিম শাখা এবং শেরেবাংলা নগর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’ এবং ‘ফ্যাসিবাদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।



error: Content is protected !!