September 14, 2026, 12:22 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ডিএসইর সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকীতে গাজী জাকারিয়ার গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোশাররফ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার যুবদলের কর্মী ও ‘আমরা জুলাই যোদ্ধা’ ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী জাকারিয়া।
আজ ৬ জুলাই ২০২৬ রোজ সোমবার এক শোক বার্তায় গাজী জাকারিয়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গাজী জাকারিয়া ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহিদ হোসেন মোড়লের অন্যতম বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত।
স্মৃতিচারণ করতে গিয়ে ড. মোশাররফ হোসেনের ভাতিজা গাজী জাকারিয়া বলেন, “ড. মোশাররফ হোসেন ছিলেন আমার ফুফা। ওনার পৈতৃক বাড়ি টাঙ্গাইলে হলেও দীর্ঘ ১৪ বছর আমরা একসাথে থেকেছি। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। অত্যন্ত কাছ থেকে ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তিনি ছিলেন একজন সৎ ও নীতিবান মানুষ, যিনি জীবদ্দশায় দুর্নীতি এবং অন্যায়ের সাথে কখনো কোনো আপস করেননি।”
শোক বার্তায় আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম শাসনামলে ড. মোশাররফ হোসেনকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে কর্মক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তিনি নীতিগত কারণে পদত্যাগ করেন। অন্যায়ের কাছে মাথা নত না করে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি নিজ বাসভবনে ফিরে আসেন।
সরকারি ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ড. মোশাররফ হোসেন দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং নর্দার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপক ও ডিন হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ জুন (রোজ মঙ্গলবার) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ১৪ তলা ভবনের পঞ্চম তলায় এক ভয়াবহ ও মর্মান্তিক অগ্নিকাণ্ডে ড. মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেন। তাঁর এই বেদনাদায়ক ও আকস্মিক মৃত্যুতে আজও তাঁর পরিবার, সহকর্মী এবং গুণগ্রাহীদের মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে।



error: Content is protected !!