July 28, 2026, 12:33 pm
শিরোনাম:
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

শহীদ পরিবার ও সচেতন মহল বিক্ষুব্ধ ঝিনাইদহে ২৪’র ৫ আগস্টের পরে ভাঙচুরের শিকার হামিদুর রহমান ভাস্কর্য ভেঙে ফেলায় প্রতিস্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে ২৪’র ৫ আগস্টের পরে ভাঙচুরের শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর ও ভাস্কর্যটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেলা শহরের অন্যতম প্রবেশদ্বারে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে চত্ত্বর ও ভাস্কর্য নির্মাণ করা হয়। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বরের ভাস্কর্য ভেঙে ফেলাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ, আলোচনা-সমালোচনা চলছে। বিক্ষুব্ধ শহীদ পরিবার ও সচেতন মহলের দাবি, খোঁড়া অজুহাতে অপসারণ নয়, অবিলম্বে যথাযথভাবে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত চত্ত্বর ও ভাস্কর্য প্রতিস্থাপন করা জরুরি।উল্লেখ্য, ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্তঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ দেওয়া হয়।তথ্যমতে, ২০১৯ সালে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জেলা শহরের প্রবেশদ্বারে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর’ নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। একইবছরের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এ স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরিকল্পনা ছিল ৩০ ফুট উচ্চতা ও ১০ ফুট প্রস্থের একটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের। কিন্তু নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিনের অবহেলায় অসমাপ্ত স্থাপনাটি চূড়ান্ত রূপ পায়নি, উল্টো একপর্যায়ে আগাছায় ঢেকে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পরে দুই দফায় এটিতে ভাঙচুর চালানো হয়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে চত্ত্বরটি ধ্বংসস্তুপে পরিণত হয়। ঝিনাইদহ জেলা শহরের প্রবেশদ্বারে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর ও ভাস্কর্যটি গত মঙ্গলবার (১৪ জুলাই) থেকে কয়েক দিন ধরে প্রকাশ্যে ভাঙা হচ্ছে।অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বরে স্মারক ভাস্কর্য ভাঙা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত নয় বলে গণমাধ্যমে বক্তব্য প্রদান করেছে। পরবর্তীতে আবার নতুন করে সংবাদে স্থান পাচ্ছে, অবয়বে অমিল ও সড়ক দুর্ঘটনার অজুহাতে সরানোর দাবি। কিন্তু দূর্ঘটনার কোন পরিসংখ্যান নেই। বিগত সময়ে আলোচিত স্থানে সড়ক দূর্ঘটনার রেকর্ড তলব করেও কিছু পাওয়া যায়নি।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বঙ্গ রাখাল বলেন, ‘কথিত দুর্ঘটনার এই যুক্তিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত চত্ত্বর ও ভাস্কর্য ভেঙে ফেলার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও শহীদের প্রতি হেয় প্রতিপন্ন ও অবমাননা করা হচ্ছে। এই মহান বীর শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যে অবয়ব না থাকা অস্বাভাবিক কিছু নয়, ভাস্কর্য আর প্রতিকৃতি পৃথক বিষয়। এসব অজুহাত উপস্থাপন থেকে নিঃসন্দেহে বোঝা যায়, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ও প্রশ্নবিদ্ধ।’

অবাধ চলাচল ও দূর্ঘটনার ঝুঁকিমুক্ত করে ক্রুটিহীন পূর্ণাঙ্গভাবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর ও স্মারক ভাস্কর্য প্রতিস্থাপন করা উচিত বলে দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শহীদ পরিবার ও সচেতন মহল। সাংস্কৃতিক সংগঠক আরিফুল ইসলাম মিটুলের মতে,
‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শুধু ঝিনাইদহ নয়, পুরো দেশের গর্ব। জীবন উৎসর্গ করে তিনি আমাদের মুক্তিযুদ্ধে বীরত্বের এক অনন্য অধ্যায় রচনা করেছেন। তাঁর নামে একটি চত্ত্বর ও স্মারক ভাস্কর্য সংরক্ষণের মধ্য দিয়ে প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানোর আবেদন রাখছে। এটি জেলার প্রবেশমুখে হলে আগত দর্শনার্থীরাও মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সম্পর্কে জানতে পারবেন। দেশের প্রায় প্রতিটি জেলা শহরের প্রবেশমুখে কোনো না কোনো ভাস্কর্য বা স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তি বা ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই ভাস্কর্যটিও তেমন উদ্দেশ্য নিয়েই তৈরি করা।’



error: Content is protected !!