September 14, 2026, 12:20 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রায়ের বাজারের শ্মশান নির্মাণ ও উদ্ধার অভিযান নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ: অ্যাডভোকেট মাসুম খান রাজেশ

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার

সম্প্রতি একটি কুচক্রী অনলাইন পেজে ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিবাদলিপির মাধ্যমে তিনি এই অপপ্রচারের কড়া জবাব দেন এবং প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরেন।
প্রতিবাদলিপিতে অ্যাডভোকেট মাসুম খান রাজেশ বলেন, “মিথ্যা অপপ্রচারের জবাব সত্য দিয়েই দেওয়া যায়। সম্প্রতি একটি অনলাইন পেজে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে, আমি নাকি আমার চাচা সাবেক এমপি সাদেক খানের অবৈধ সম্পদ রক্ষা করছি। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।”
তিনি আরও স্পষ্ট করেন, রায়ের বাজার এলাকার যে জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল, সেই স্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব সফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। ওই উদ্ধারকৃত ভূমিতে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি আধুনিক শ্মশান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংযুক্ত সরকারি বিজ্ঞপ্তি, কর্মকর্তাদের উপস্থিতি এবং উদ্ধার কার্যক্রমের দৃশ্য প্রমাণ করে যে এই মহৎ কাজের সাথে কোনো অবৈধ স্বার্থের সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে তিনি বলেন, সংযুক্ত ছবিগুলোই তার অকাট্য প্রমাণ। এখানে সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তি, কর্মকর্তাদের উপস্থিতি এবং উদ্ধার কার্যক্রমের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
রাজনীতিতে সততা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি সবসময় অন্যায়, দখলবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেউ অপপ্রচার চালালেই সত্য বদলে যায় না। আমি বিশ্বাস করি, জনগণ গুজবে নয় প্রমাণ ও সত্যের ওপর আস্থা রাখবেন।”



error: Content is protected !!