September 14, 2026, 12:13 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীতে শেষ হলো পাবজি মোবাইল নিনজা কার্নিভাল: গেমিং ও বিনোদনের মেগা উৎসব

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো পাবজি মোবাইল নিনজা কার্নিভাল, যেখানে গেমিং ও বিনোদনের এক অনন্য সমন্বয়ে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাবজি মোবাইল নারুতো শিপুডেনের বিশেষ আয়োজনের এই মেগা কার্নিভালে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং দর্শনার্থী।

৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে বড় এই গেমিং কার্নিভালে ছিল বৈচিত্র্যময় গেমিং অ্যাক্টিভিটি, ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভেশন জোন, নারুতো-অনুপ্রাণিত কসপ্লে প্রদর্শনী, ফটোবুথ, গ্রিনহাউজ জোন,ফায়ার শো এবং লাইভ স্ট্রিমার চ্যালেঞ্জ টুর্নামেন্ট। প্রতিটি আয়োজনেই ছিল দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা পুরো ভেন্যুকে পরিণত করে এক প্রাণচঞ্চল গেমিং উৎসবে।

কার্নিভালের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পাবজি মোবাইল নেক্সট স্টার চ্যালেঞ্জার অফলাইন স্ট্রিমার ব্যাটল টুর্নামেন্ট। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রথম দিনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল এবং দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল।

মোট ৩২টি স্ট্রিমার দল অংশ নেয় এই টুর্নামেন্টে, যার মোট প্রাইজ পুল ছিল ১ লক্ষ টাকা। রুদ্ধশ্বাস ম্যাচ, তুমুল প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শকদের উচ্ছ্বাসে অফলাইন এই টুর্নামেন্ট কার্নিভালের পরিবেশকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে।

রোমাঞ্চকর গ্র্যান্ড ফাইনালে কিটি বট-কে পরাজিত করে আরিফ শিকদার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচটি কার্নিভালের অন্যতম স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

কার্নিভালের প্রথম দিনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, দেশের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই এবং সুপরিচিত ইনফ্লুয়েন্সার শামীমা অমি। তাদের উপস্থিতি দর্শনার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস যোগ করে এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় জনপ্রিয় ব্যান্ড রেনেসাস-এর প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মঞ্চে আসে দেশের কিংবদন্তি ব্যান্ড শিরোনামহীন, যাদের জনপ্রিয় গান ও মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো কার্নিভাল মেতে ওঠে উৎসবের আবহে। হাজারো দর্শক শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপভোগ করেন এক স্মরণীয় সংগীত সন্ধ্যা।

আয়োজকরা জানান, বাংলাদেশে গেমিং কমিউনিটিকে আরও সমৃদ্ধ করা এবং আন্তর্জাতিক মানের গেমিং অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পাবজির মোবাইল বাংলাদেশেপক্ষ থেকে এ ধরনের আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরাও এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



error: Content is protected !!