September 11, 2026, 5:57 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ নূরুল হকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম ও উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা ডা. মোহাম্মদ নূরুল হকের দীর্ঘ ৩৪ বছরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, কর্মজীবনের শুরু থেকে একই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে অবসরে যাওয়া অত্যন্ত বিরল ঘটনা।

ডা. মোহাম্মদ নূরুল হক ১৯৯২ সালে চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে সহকারী পরিচালক, উপ-পরিচালক এবং সর্বশেষ পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩৪ বছর একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার পর ৩০ আগস্ট তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বিদায়ী বক্তব্যে ডা. নূরুল হক কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং দীর্ঘ এ সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম ও মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. এ. এস. এম. মোস্তাক আহমেদ, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম এবং উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী।

এ ছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং নার্সিং কলেজের প্রিন্সিপাল, সুপারিনটেনডেন্ট, ইনস্ট্রাক্টর ও ওয়ার্ড মাস্টাররা বক্তব্য রাখেন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. নূরুল হকের সহধর্মিণী ও হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন এবং ছোট মেয়ে ডা. নওশিন।

অনুষ্ঠানে হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



error: Content is protected !!