
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে বিএনপির ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত। ১০ ডিসেম্বর ২০২৫ ইং বুধবার কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা এর নির্দেশনায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান সর্দারের তত্বাবধানে উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়নের চক প্রান কৃষ্ণ গ্রামে এলাকার জনগণের মাঝে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় জনগণের নিকট হতে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।