July 28, 2026, 7:20 pm
শিরোনাম:
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ষাটোর্ধ্ব শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলায় অবস্থিত সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “শেকড়ে ফেরা” প্রতিপাদ্যে আয়োজিত এই মিলনমেলা ১৩ই ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠে।
মিলনমেলায় ১৯৫৯ সাল থেকে ১৯৮২ সনের এসএসসি ব্যাচের প্রায় ১০০জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ষাটোর্ধ্ব এই শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি, প্রিয় শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয় জীবনের আনন্দ-বেদনার গল্প একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। অনেকেই দীর্ঘ কয়েক দশক পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। পুরো বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আনন্দঘন আবহ বিরাজ করে।
অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিময় পর্ব আয়োজন করা হয়। আলোচনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে এস এম ইসরাইল হোসেন। যুগ্ম আহ্বায়ক ছিলো এম সিদ্দিকুর রহমান ও মোল্লা মাকসুদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা করে মোল্লা আফুরুল ইসলাম এবং মোঃ হাবিবুর রহমান মল্লিক।
আয়োজকরা জানায়, এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও সুদৃঢ় করা। সফল আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলাটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও আনন্দঘন দিনে পরিণত হয়।



error: Content is protected !!