July 30, 2026, 11:17 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ 

এম এ কবীর,ঝিনাইদহ

 

এম এ কবীর,ঝিনাইদহ

ঝিনাইদহে হিমশীতল রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এসময় সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ সদর হাসপাতাল, ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শিশু হাসপাতাল এবং পূজা মন্দির সহ বেশকয়েকটি জায়গায় পরিবেশ বান্ধব  ডাস্টবিনও বিতরণ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার পর থেকে জেলা শহরের বিভিন্ন মন্দির, হাসপাতাল, মাদ্রাসা সহ অন্তত ১৭টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ নিজ হাতে এসব কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সুবীর কুমার দাশ, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) আহমেদ সাদাত, সহকারী কমিশনার এসএম সাদমান উল আলম, তানভীর ইসলাম সাগর, রিমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শীতবস্ত্র বিতরণকালে জেলা তথ্য অফিসার  আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,  ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে জেলা শহরের মদনমোহন মন্দিরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে রাতেই শহরের কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, কাঞ্চনপুর গ্রামের আল কোরআন একাডেমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আরাপপুর বাসস্ট্যান্ড, সুইপার কলোনি, নতুন হাটখোলা বাজারসহ ১৭টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, ২৫০ শয্যা সদর হাসপাতাল সহ ১৭টি স্থানে ৩০টি আধুনিক ডাস্টবিন বিতরণ করেন জেলা প্রশাসক। শীতবস্ত্র ও ডাস্টবিন বিতরণকালে জেলা প্রশাসক  আব্দুল্লাহ আল মাসউদ বলেন, তীব্র শীতে আমাদের চারপাশে অসহায় ও ছিন্নমূল অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। এসব মানুষ যেন শীতের তীব্রতা থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারে, সেজন্যই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর ত্রান তহবিল  থেকে  রাতের বেলা সরেজমিনে গিয়ে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে । জেলা প্রশাসনের এই উদ্যোগ চলমান থাকবে।



error: Content is protected !!