
মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার :
সমাজ পরিবর্তনের অঙ্গিকার প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বিকেলে সুফ্ফা মডেল মাদ্রাসা মিলনায়তনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সদস্য সাংবাদিক এটিএম আতিকুল ইসলাম বাদল, হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলা উদ্দিন লিংকন, সানরাইজ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক সাংবাদিক আবদুল আজিজ সায়েম প্রমুখ। মাদ্রাসা শিক্ষার্থী কুরআনের পাখিদের সাথে নিয়ে আপনজন আত্মীয়স্বজন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সিনিয়র শিক্ষক আতিক বাদলের মায়ের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।