July 29, 2026, 10:12 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

ঝিনাইদহে সৎ মায়ের সংসারে নির্যাতনের শিকার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে শৈলকূপা পৌরসভার মালিপাড়া গ্রামে এক মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। মিমহা (১৫)নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বর্তমানে চরম অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৎ-মায়ের শারীরিক নির্যাতনের শিকার হয়ে মিমহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, তাকে নিয়মিত মারধর করা হয় এবং কখনো কখনো বাথরুমে আটকে রাখা হয়। ভালোভাবে দুবেলা দুই মুঠো ভাত খেতে দেওয়া হয় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেয়েটির হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন, কিছু স্থানে ক্ষত এতটাই গভীর যে সেখানে পোকা ধরেছে। যথাযথ চিকিৎসার অভাবে তার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।
এ বিষয়ে মিমহার জন্মদাতা মা রুপা খাতুন জানান, ‘তার সাবেক স্বামী মাজেদুল হক চোকা তাকে তালাক দিয়ে একাধিক বিয়ে করেন।’ তিনি বলেন, ‘আমার মেয়েটি সুস্থ অবস্থায় ছিল। বাবার কাছে নেওয়ার পর থেকেই সৎ-মা তাকে নির্যাতন শুরু করে। এখন সে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়ছে।’
নানির ভাষ্য, ‘আমার কাছ থেকে জোর করে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই তার ওপর অমানবিক নির্যাতন চলছে। আজ আমার নাতনির এই করুণ পরিণতি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।’ পাড়া-প্রতিবেশী ও স্বজনদের চোখে এখন শুধু অশ্রু আর ক্ষোভ। তারা বলছেন, একটি অসহায় প্রতিবন্ধী শিশুর ওপর এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মানবিক সমাজে গ্রহণযোগ্য নয়।
স্থানীয়রা অবিলম্বে মিমহার উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং অভিযুক্ত সৎ মায়ের ভূমিকা তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন



error: Content is protected !!