আজ ফেনীর দাগনভূঞা উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স দাগনভূঞা মেট্রোর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ই মার্চ) উপজেলার শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিএমডি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এএমডি আবু শাহাদাত দুলাল, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন, এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবু

সুফিয়ান সোহেল, মিজানুর রহমান সোহেল, নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম হোসেন, ইউনিট মেনেজার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া: ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।