April 17, 2026, 7:56 pm
শিরোনাম:
স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে সুদের কারবার আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানের আবেগঘন পরিবেশে বিদায়, শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ
Notice :
যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে।

রাজারহাটে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

​মোঃ আশিকুর সরকার (রাব্বি) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

মোঃ আশিকুর সরকার (রাব্বি)
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কুড়িগ্রামের রাজারহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) রাজারহাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।​ উক্ত দোয়া ও ​ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, ​মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি। ও ​অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।
​নাসিম পারভেজ তারা, ভারপ্রাপ্ত আহ্বায়ক, জেলা যুবদল।
​হাসান জোবায়ের হিমেল, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল।
​এছাড়াও রাজারহাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়
​প্রধান বক্তার বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দলকে আরও সুসংগঠিত করতে হবে।” তিনি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় ​ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। ইফতার মাহফিলে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



error: Content is protected !!