
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
শুক্রবার (১৩ মার্চ, ২৩ রমজান) সন্ধ্যায় উপজেলার আব্দুল্লার মোড় চৌরাস্তায় অবস্থিত উৎসব রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে ঐতিহ্যবাহী মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ব্যাচ-২০০৪ এর সকল বন্ধু মহলের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই ইফতার মাহফিলে SSC ২০০৪ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আয়োজক পরিবার ও উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়। পরে সকল বন্ধুরা ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সকল বন্ধু মহল জানান, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ শহীদ মিয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, মোঃ সোহেল রানা প্রধান আলোচক ছিলেন, মোঃ ইমরান হোসেন, মোঃ নাজিম উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি সামৃদৃ কল্যাণ কামনা করেন, তারা সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ তুলে ধরেন।
ধন্যবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার মো: শহিদ বলেন, বন্ধুদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো।
এসএসসি ২০০৪ ব্যাচের বন্ধু মোঃ ইমরান হোসেন বলেন,’সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজ আমাদের এসএসসি’২০০৪ এর ইফতারের বিশাল আয়োজনে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোজাফফর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত হয়ে উঠেছে। আমাদের এই মিলন মেলা ঈদের পূর্বে ঈদ আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যারা আজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক। ঈদের ২-১ দিন পরে আমরা অরও বড়ো পরিসওে ঈদপূর্ণমিলনী করবো ইনশাল্লাহ।’
মোঃ সোহেল রানা বলেন, কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না। কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি, কিন্তু ছেলেবেলা কখনও মুছে ফেলা যায় না। জীবনে একজন হলেও প্রকৃৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃৃত বন্ধু।
মোঃ আব্বাস উদ্দিন বলেন,”এমন সফল একটি আয়োজন আমার ছেলেবেলা, আমার স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আশা করি সেই স্বপ্নের পথে আমাদের চলা সবসময় অব্যাহত থাকবে। এ মুহুর্তে বিদেশে থাকা বন্ধু বান্ধবীদের খুব মিস করেছি। পরিশেষে তিনি আগত সকল বন্ধু ও যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।” উক্ত অনুষ্ঠানে স্পন্সর করেনঃ- এসএসসি’২০০৪ এর টিটিরচর গ্রামের বন্ধু আব্দুল মান্নান।