October 28, 2026, 11:54 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

শান্তিপূর্ণ ইসলামপুর গড়ার প্রত্যয়ে নবাগত ওসি ও সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে ইসলামপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ কাইয়ূম গাজীর সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ফিরুজ খান লোহানী, দৈনিক নয়া দিগন্তের জামালপুর প্রতিনিধি খাদেমুল হক বাবুল, পল্লীকণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সামাদ ও নাগরিক টিভির জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাইয়ূম গাজী বলেন, “যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত এই জনপদে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের গঠনমূলক সহযোগিতা পেলে ইসলামপুর থানাকে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে আমরা দৃঢ়ভাবে কাজ করতে পারব।”তিনি সকল সাংবাদিকের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা থানার সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য যথাসময়ে প্রশাসনের নজরে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিমা সুলতানা, দপ্তর সম্পাদক হোসেন রানা, সদস্য লিয়াকত হোসেন লায়ন, আলমাছ হোসেন আওয়াল, শফিকুল ইসলাম ফারুক, রফিকুল ইসলাম রঞ্জু, হেলাল উদ্দিন, হাসর আলী, সৈয়দ এনামুর হাসান রকিব, এমদাদুল হক, হোসেন শাহ ফকির, মনির হোসেন, মোতালেব মিয়া, মফিজ সরদার, খন্দকার সুমন, আবিদ হাসান, আরেফিন সুমনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামপুরে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।



error: Content is protected !!