
সজিবুল ইসলাম সজিবঃ
শৈলকূপা ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও গণিতচর্চাকে আরও উৎসাহিত করতে আজ অনুষ্ঠিত হয় ম্যাথ অলিম্পিয়াড–২০২৫। প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করেছেন স্থানীয় শিক্ষাবান্ধব সংগঠন মেধা মনন মঞ্চ। প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হচ্ছে চারটি শ্রেণিভিত্তিক ক্যাটাগরিতে— ১️⃣ প্রাইমারি ক্যাটাগরি: ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি ২️⃣ জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি ৩️⃣ সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম ও ১০ম শ্রেণি ৪⃣ হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: ১১তম ও ১২তম শ্রেণি প্রতিটি ক্যাটাগরির জন্য থাকবে আলাদা প্রশ্ন, আলাদা মূল্যায়ন ও আলাদা পুরস্কার প্রদান। যুব সমাজে গণিতচর্চার জোয়ার আনতে মেধা মনন মঞ্চ উদ্যোগ বলছে, “গণিত শেখো, স্বপ্ন দেখো”—শিক্ষার্থীদের এই রূপকল্প সামনে রেখে আমরা বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করে আসছি। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখছে। শিক্ষা–সংগঠনের এমন উদ্যোগে শৈলকুপা ও আশপাশের এলাকার শিক্ষার্থী–অভিভাবকদের মাঝে ইতোমধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় শিক্ষকরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে গণিতভীতি কাটিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করবে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ইউএনও স্যার মাহফুজ আলম।সেকেন্ড অফিসার মনির ইসলাম।তদন্ত অফিসার শাকিল আহমেদ আয়োজনেঃ শৈলকূপা মেধা মনন মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ তূর্য,সাধারণ সম্পাদক ফাহিম জেলানী, প্রচার সম্পাদক ফরহাদ বিশ্বাস, ফ্লোর ম্যানেজমেন্ট আরফা আন্জুম জেনিনসহ সংগঠনের নেতৃত্ববিন্দু