July 30, 2026, 7:25 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন পরিশোধিত ডিজেল চট্টগ্রাম বন্দরে

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত ৩টার দিকে পানামার পতাকাবাহী ‘পিভিটি সোলানা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
এর আগে সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
বন্দর সূত্র জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাইটার জাহাজের মাধ্যমে ডিজেল খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়িয়েও জ্বালানি খালাস কার্যক্রম সম্পন্ন করা হতে পারে।
এ ছাড়া বন্দর সূত্রে জানা গেছে, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে।
চট্টগ্রাম বন্দর সূত্রে আরও জানা যায়, গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে জ্বালানি তেল নিয়ে এসেছে ১৫টি জাহাজ, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে ৮টি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে এসেছে ৯টি জাহাজ।



error: Content is protected !!