কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। ২২ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার কাহারোল উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাহারোল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ৩ হাজার ৫৫০ জন নিবন্ধিত শিশুদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাহারোল এরিয়া প্রোগ্রাম অফিসার লাভলী লাকি বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনুশ সরেন,প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, জুনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড ফলিয়া, চাইল্ড প্রটেকশন অফিসার মার্টিন সিংহ এবং উপজেলার গ্রাম উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।