July 30, 2026, 6:24 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন,

হাকিকুল ইসলাম খোকন, 

জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ)বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে এবং অবিলম্বে পূর্বের মূল্য পুনর্বহাল দাবি জানানো হয়েছে

বিবৃতিতে জেএসএফ বাংলাদেশ বলেছেন, সরকার জনস্বার্থের তোয়াক্কা না করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম একলাফে লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। একই সঙ্গে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলেছে। আমরা এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।খবর আইবিএননিউজ।

সরকার একদিকে দেশে পর্যাপ্ত তেল মজুত থাকার দাবি করছে, অন্যদিকে সাধারণ মানুষ ও গাড়িচালকরা তেলের জন্য হাহাকার করছে। এতে স্পষ্ট হয় যে, সরকার হয় মিথ্যা তথ্য দিচ্ছে, অথবা অসাধু সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করে জনগণের ওপর এই বাড়তি দামের দায় চাপিয়ে দিচ্ছে। আমরা লক্ষ্য করছি, শুরু থেকেই জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে, যার মাসুল এখন সাধারণ জনগণকে দিতে হচ্ছে।

জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং কৃষিখাতে সেচ ও উৎপাদন ব্যয় বাড়ার ফলে খাদ্য সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে, যার কারণে নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালের বাইরে চলে যাবে। শিল্প-কারখানার চাকা সচল রাখাও ব্যয়বহুল হয়ে পড়ায় বাজারে সব ধরনের পণ্যের দাম আরও বাড়বে। অন্যদিকে এলপিজির মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। সর্বোপরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য সরকারের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।

বিবৃতিতে সরকারকে জ্বালানি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জেএসএফ বাংলাদেশ বলেছে , ক্ষমতা গ্রহণ করেই এই সরকার জনকল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জনগণের পকেট কাটতে কুণ্ঠাবোধ করছে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, নিজেদের ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। অন্যথায় জনগণ তার ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের পথ বেছে নিতে পারে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।



error: Content is protected !!