ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
মিলন সিদ্দিকী ঢাকা–আরিচা মহাসড়কে কেলিয়া ব্রিজ সংলগ্ন রেডিও অফিসের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে ভাড়ায় চালিত একটি হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে হাইস গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে হাইস গাড়ির চালকের একটি পা ভেঙে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে বাসের যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।