September 22, 2026, 3:40 am
শিরোনাম:
রংপুর বিভাগের খামারিদের কপালে চিন্তার ভাঁজ। দাগনভূঞায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে লন্ডন প্রবাসীর ৮০০০০ টাকা অনুদান। ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি প্রকাশ , সভাপতি নুর নবী,সাধারণ সম্পাদক মাসুদ রানা। রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু। মাগুরায় গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি, হুমকিতে ৫০০ পরিবার। এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ঝিনাইদহ সদরে গ্রাম আদালতের সেবা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন ও র‍্যালি!

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য বার্ষিক ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জুন) নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর জেলা ম্যানেজার রোহিদুল ইসলাম এবং নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সদর উপজেলা সমন্বয়কারী আজিজুর রহমান ও নুরুল মোমেন রইচ এবং আদালত সহকারী নাসিমা আক্তার পলি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ এবং নামমাত্র খরচে নিষ্পত্তির একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। এর মাধ্যমে প্রান্তিক মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে, আদালতে মামলার জট কমছে এবং গ্রামীণ জনপদে সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

উন্মুক্ত আলোচনা সভায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন। এ সময় সাধারণ মানুষকে গ্রাম আদালতের আইনি সুবিধা ও বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের নেতৃত্বে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো আয়োজনটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।



error: Content is protected !!