
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জের সাংবাদিক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার তামান্না কম্পিউটার এর স্বত্বাধিকারী সুলতান মাহমুদ এর পিতা আলহাজ্ব মদরিছ মিয়া (৮০) সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
তিনি বার্ধক্যজনিত কারনে সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাযার নামাজ আজলপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে, জানাযার নামাজ পড়ান হাফেজ মাওলানা লোকমান আহমদ। মৃত্যুকালে তিনির বয়স ছিল ৮০ বছর। জানাযায় নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
মরহুমে মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।