July 30, 2026, 7:25 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে পোল্ট্রি ফার্মের তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার, ৩০ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে শ্রীপুর থানাধীন ০১ নং গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোছাঃ ফাহিমা খাতুন (৫০), স্বামী- মোঃ আকমল মন্ডল, সাং- চতুরিয়া, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুরিয়া গ্রামের আকমল মন্ডল (৪৫), পিতা- সাকেন মন্ডল বাড়ির পাশে একটি পোল্ট্রি মুরগির ফার্ম করেন। ফার্মের চারদিকে তারের বেড়া দেওয়া। অভিযোগ রয়েছে, রাতের বেলা শিয়াল-কুকুর যাতে ফার্মে ঢুকতে না পারে সেজন্য আকমল কাউকে কিছু না জানিয়ে প্রতিদিন রাতে তারের বেড়ায় বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে রাখতেন।

আজ সকালে ফাহিমা খাতুন পাশের বাড়ি থেকে ফার্মের পাশে কচুর শাক তুলতে যান। এসময় তার অজান্তে ফার্মের তারের বেড়ায় থাকা বিদ্যুৎ তার গায়ে লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

পরে তার ছেলে মোঃ রিমন (২০) মাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

শ্রীপুর থানার ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



error: Content is protected !!