September 14, 2026, 3:15 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ ও মশাল মিছিল

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মোহাম্মদপুর থানায় অবাঞ্ছিত ঘোষণা করেছে মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দল।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আয়োজিত এক প্রতিবাদী মশাল মিছিল ও সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আলী কায়সার পিন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে শ্রমিক দল ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ বলেন, “ডিবি অফিসের হারুনের ভাতের হোটেলে নাসিরুদ্দীন পাটোয়ারী দেশ ও জাতির সাথে গাদ্দারি করে আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করেছিলেন। তাঁরা তখন শুধু কোটা আন্দোলন চেয়েছিলেন এবং এক দফা দাবির বিরোধিতা করেছিলেন, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সাধারণ জনগণ রক্ত দিয়ে এক দফা দাবি আদায় করেছিল।” বর্তমান সময়ে জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে এবং অর্থের লোভে বিএনপিকে ‘সন্ত্রাসী’ এবং জামায়াতকে ‘বিপ্লবী’ হিসেবে অভিহিত করার দ্বিমুখী শব্দচয়নের তীব্র প্রতিবাদ জানান তিনি।
সমাবেশে আলী কায়সার পিন্টু বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ধারাবাহিকভাবে বিএনপি চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য করে আসছেন, তা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি স্পষ্ট করে বলেন, জুলাই আন্দোলন দেশের আপামর জনসাধারণের সম্মিলিত গণআন্দোলন ছিল, যা কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়। এনসিপি নেতা পরিকল্পিতভাবে মিথ্যাচারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আলী কায়সার পিন্টু আরও বলেন, “একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই প্রেক্ষাপটে মোহাম্মদপুরের মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য দেওয়া হলে মোহাম্মদপুর থানা শ্রমিক দল ও রাজপথের লড়াকু নেতাকর্মীরা তা কঠোরহস্তে প্রতিহত করবে বলে জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মশাল মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম রাসেল, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবু ও ইব্রাহিম মৃধা, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. মহাসিন, ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা সেলিম রাজা, ৩২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা আনোয়ার হোসেন হানিফ, ৩১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা বিল্লাল হোসেন মালদার এবং ২৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা মো. ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



error: Content is protected !!