
মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
শৈলকূপা ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজন ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়ে অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা তাদের বক্তব্যে নবীনদের নতুন একাডেমিক জীবনের সফলতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম। তিনি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানিয়ে তাদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মিথ্যা বলা একটি মহাপাপ। নিজেদের ভুল আড়াল করতে দৈনন্দিন জীবনে ছোটখাটো মিথ্যা বলার প্রবণতা থেকেও শিক্ষার্থীদের বিরত থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে চলার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ আব্দুল করিম খান,সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি মোঃ আবু তালেব, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়,কে এম শরীফ,ব্যাংক কর্মকর্তা (অবঃ)।
শিক্ষার্থীদের দীর্ঘ ১০ বছরের পরিশ্রমের পর নতুন পর্যায়ে পদার্পণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে যখন বয়স বাড়বে, তখন এই দিনগুলোর কথা মনে হবে। আর এটা মনে রাখতে হবে যে, এই একাদশ-দ্বাদশ শ্রেণীর ফলাফল কিন্তু জীবন নির্ধারণ করে দেয়। কার ভবিষ্যৎ কি,কে কোথায় যাবে, কতটুকু জীবনকে উপভোগ করবে, সেটা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফলের ওপর নির্ভর করে। আরেকটি কথা বলতে চাই, আমরা ছোটবেলায় পড়েছি Education is the harmonious development of body, mind, and soul. এখানে উল্লেখ করা দরকার যে, শুধু পড়াশোনা করলেই হবে না, শারীরিক শিক্ষার প্রতিও মনোযোগ দিতে হবে।
আমরা এমন শিক্ষা অর্জন করব যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু আমাদের টিকে থাকতে হবে। তাই গুণগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতিও মনোযোগী হতে হবে।
সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশ যাতে কাঙ্ক্ষিত উন্নতি লাভ করতে পারে, সেজন্য নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
ওরিয়েন্টেশন পর্ব এবং সম্মানিত শিক্ষকদের মূল্যবান দিকনির্দেশনামূলক আলোচনা শেষ হওয়ার পর, নবীন শিক্ষার্থীদের মাঝে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। নতুন বন্ধু ও শিক্ষকদের সাথে পরিচিত হয়ে তারা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে তাদের কাঙ্ক্ষিত এই শিক্ষাঙ্গনে এক নতুন ও সম্ভাবনাময় পথচলার শুভসূচনা করেন।
শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়। শিক্ষক, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা এসব পরিবেশনা উপভোগ করেন।আরও উপস্থিত ছিলেন অএ কলেজের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী অবিভাবকবৃন্দ,পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।