October 28, 2026, 10:14 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মোস্তফা জগলুল পাশা পাপেলের তীব্র প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি।

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকাঃ

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকাঃ

সম্প্রতি ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সাবেক যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। সংবাদমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মোস্তফা জগলুল পাশা পাপেল জানান, ঘটনার দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে তিনি জানতে পারেন তাঁর মায়ের সহোদর বোন ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন। এরপর তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পান্থপথ থেকে সিএমএইচের উদ্দেশ্যে রওনা হন। জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সামরিক পুলিশের অনুমতি নিয়ে সিএমএইচে পৌঁছান এবং পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মরদেহ মরচুয়ারিতে রাখার পর রাত আনুমানিক ৩টা থেকে সোয়া ৩টার দিকে তাঁরা সেখান থেকে ফেরেন।
ঘটনার সময়ের এই তথ্যগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মাধ্যমে সহজেই যাচাই করা সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন, জাহাঙ্গীর গেট ও সেনানিবাস এলাকার সিসিটিভি ফুটেজ, সিএমইচে প্রবেশ ও অবস্থানের রেকর্ড, নিরাপত্তা তথ্য এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের লোকেশন ও প্রযুক্তিগত তথ্য পরীক্ষা করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
প্রতিবেদনে তাঁর বক্তব্য না থাকার বিষয়ে তিনি বলেন, পারিবারিক শোক ও কর্মব্যস্ততার কারণে সংবাদমাধ্যমের ফোন কল বা বার্তা সময়মতো দেখতে না পারায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কোনো প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ বা সুনির্দিষ্ট প্রমাণের অনুপস্থিতিতে তাঁকে একটি ‘সাদা মাইক্রোবাসে’ করে হামলার নির্দেশদাতা হিসেবে প্রচার করার ভিত্তি নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মহানগর পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানিয়ে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, প্রকৃত হামলাকারী, পরিকল্পনাকারী এবং এর পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তিকে যেন রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে হয়রানি করা না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।



error: Content is protected !!