October 28, 2026, 10:51 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে

মোঃ শাকিল আহামাদ রাজশাহী

মোঃ শাকিল আহামাদ রাজশাহী

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ।

শুক্রবার ১২ ডিসেম্বর রাত ৯ টার দিকে রাজশাহী মহানগর গণঅধিকার পরিষদের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোনাদিঘী মোড় পর্যন্ত যায়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সদস্য সচিব মো. আব্দুল বাতেন বাবু, গণঅধিকার পরিষদ রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক মো: সাকির হোসেন ও গোদাগাড়ী উপজেলা সভাপতি মো: শাহাবুদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মহানগর যুগ্ন সদস্য সচিব আরদেশ আলী রানা, কার্যকরী সদস্য আব্দুল কুদ্দুস, এসারুল, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মো. মেহেদি, ছাত্রঅধিকার পরিষদ রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তাহমিদ জ্যাকি, সাংগঠনিক সম্পাদক সাকিব , ছাত্র অধিকার পরিষদের সহ সাংগঠনিক ফয়সাল, দপ্তর সম্পাদক ইসমাইল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মিছিল শেষে সাহেব বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “একজন নির্বাচনী প্রার্থীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

বক্তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা দেশের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।



error: Content is protected !!