September 11, 2026, 6:00 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

মডেল গ্রাম গড়তে ঘাসিরচর গ্রামে সোলার লাইট স্থাপন সম্পন্ন।

মোঃ মাহফুজ আলম ( মতলব উত্তর উপজেলা প্রতিনিধি)

মোঃ মাহফুজ আলম ( মতলব উত্তর উপজেলা প্রতিনিধি)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামে মডেল গ্রাম গড়তে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সোলার লাইট স্থাপন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গ্রামের রাস্তার মোড়, চলাচলযোগ্য গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় এসব সোলার লাইট স্থাপন করা হয়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামকে আদর্শ, মানবিক ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রবাসে অবস্থানরত গ্রামবাসী ও স্থানীয় যুবকদের সমন্বয়ে একাধিক সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে সোলার লাইট স্থাপন, খেলাধুলার মানোন্নয়ন, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
ইতোমধ্যে গ্রামে থাকা বৃহৎ মাঠ সংস্কার, বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। সোলার লাইট স্থাপনের ফলে রাতে গ্রামবাসীর চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এদিকে, এসব উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর ঘাসিরচর কিশোর কাপ–২০২৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আয়োজকরা জানিয়েছেন, জাতীয় দিবসকে কেন্দ্র করে ফাইনাল ম্যাচটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রবাসী ও যুবসমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী। তারা গ্রাম উন্নয়নের এই ধারাবাহিক কর্মকাণ্ডে সকলে মিলে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।



error: Content is protected !!