July 30, 2026, 7:20 pm
শিরোনাম:
শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়লো ৪ দোকান, ক্ষতি ৪ লাখ টাকা শ্রীপুরে টাকার ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, ফার্মের তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ শৈলকুপায় ইয়াবা সহ তিনজন আটক অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

৩১ নং ওয়ার্ডকে আধুনিক ও নিরাপদ হিসেবে গড়তে চান বিএনপি নেতা রনি

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজ সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি ওয়ার্ডবাসীর প্রতি এই সংহতি প্রকাশ করেন। ফেসবুক স্ট্যাটাসে রনি জানান, ৩১ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, শিক্ষাবান্ধব ও আধুনিক এলাকায় রূপান্তর করাই তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করেছেন। সাজেদুল হক খান রনি তাঁর বার্তায় এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, রাস্তাঘাটের আধুনিকায়ন ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন; বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান এবং ঐতিহাসিক টাউনহল বাজারের আধুনিক সংস্কার; খেলার মাঠগুলোর সংস্কার এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং ওয়ার্ডের সামগ্রিক পরিবেশকে শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলা। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই নেতা হিসেবে নয়, একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে। আপনারা যেকোনো সমস্যা, পরামর্শ বা অভিযোগ নিয়ে সরাসরি আমার কাছে আসতে পারবেন।” ব্যক্তিগত রেষারেষি বা ভেদাভেদ ভুলে এলাকার সন্তানের ভবিষ্যৎ এবং সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা। তাঁর এই ইতিবাচক বার্তাটি ইতোমধ্যে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।



error: Content is protected !!