
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর থানাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ অলিদুজ্জামান ইরান। রবিবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা অলিদুজ্জামান ইরান বলেন, “বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উৎসব। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সকল গ্লানি ও জরাজীর্ণতা মুছে গিয়ে নতুন সম্ভাবনা ও সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।” তিনি আরও বলেন, “নতুন দিনের আহ্বানে বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈশাখ আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়ার শক্তি জোগাক এবং আগামী দিনের সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা হোক এই নববর্ষ।” পরিশেষে মোঃ অলিদুজ্জামান ইরান দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে সম্প্রীতির সাথে উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের আহ্বান জানান। উল্লেখ্য যে, মোঃ অলিদুজ্জামান ইরান মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানা বিএনপির একজন সফল যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।