July 29, 2026, 8:41 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

মে দিবসে শ্রমজীবী মানুষকে বিএনপি নেতা চৌধুরী বকশীর শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও বৈপ্লবিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ চৌধুরী বকশী। শুক্রবার (১ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি এই সংহতি প্রকাশ করেন।

বাণীতে মোঃ চৌধুরী বকশী ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের সেই রক্তঝরা আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ৮ ঘণ্টা শ্রমের দাবিতে সেদিন শ্রমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বজুড়ে শ্রমিকের মর্যাদা ও ন্যায্য অধিকারের পথ প্রশস্ত করেছিলেন।”

শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করাকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে মোঃ চৌধুরী বকশী বলেন, “আমাদের মনে রাখতে হবে, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে। তাই কেবল পারিশ্রমিক নয়, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান নিশ্চিত করাও অপরিহার্য।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই বিএনপি নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মে দিবসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তে তারা রাজপথে অবিচল রয়েছেন। তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের টেকসই উন্নয়নের স্বার্থে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান মোঃ চৌধুরী বকশী। একইসঙ্গে তিনি দেশ-বিদেশের সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



error: Content is protected !!