July 29, 2026, 8:55 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত হলেন মোতাহার হোসেন নিলয়

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নতুন কমিটির অনুমোদন দেন। মূলত ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুর থানা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাহার হোসেন নিলয়-কে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে মনোনীত করা হয়।
সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ মোতাহার হোসেন নিলয় বলেন, “প্রথমেই আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমাকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
নিজের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি রাজপথে সর্বদা সচেষ্ট থাকব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল যে আপসহীন ভূমিকা পালন করছে, সেই ধারা অব্যাহত রাখতে আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাব। আমার ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনে আমি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে মোঃ মোতাহার হোসেন নিলয় নতুন দায়িত্ব পাওয়ায় মোহাম্মদপুর থানা ও ওয়ার্ডের স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর হিড়িক পড়েছে। স্থানীয় সাধারণ কর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং রাজপথের আন্দোলনে ছাত্রদল আরও শক্তিশালী ভূমিকা রাখবে।



error: Content is protected !!