July 29, 2026, 5:32 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

দান বাক্স চুরির খবরটি ভুয়া: চাঁদাবাজির শিকার হয়েছিলেন দাবি ‘ভাইরাল সিদ্দিকের’

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টারঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক (ভাইরাল সিদ্দিক)-এর দানবাক্স থেকে টাকা নেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া চুরির অভিযোগটিকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও অপপ্রচার বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ভাইরাল সিদ্দিক পাল্টা দাবি করে জানিয়েছেন, ভিডিওতে যে দানবাক্সটি দেখা গেছে সেটি কোনো চুরির ঘটনা নয়, বরং তার নিজের নিবন্ধিত সংগঠন ‘নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’-এর। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের তিনি নিজেই প্রতিষ্ঠাতা সভাপতি এবং এর চাবিও তার কাছেই থাকে। নওমুসলিমদের সহায়তায় নিয়োজিত এই সংগঠনের ঢাকা শহরে ১৫-১৬টি দানবাক্স রয়েছে এবং নিয়মিত হিসাব-নিকাশের অংশ হিসেবেই তিনি সেখান থেকে অর্থ সংগ্রহ করছিলেন।

তার দাবি অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং গত ১৯ এপ্রিল ২০২৬ সালের। সেদিন মোহাম্মদপুরে একটি স্থানীয় চক্র তাকে একা পেয়ে ঘিরে ধরে এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি কক্ষে আটকে রেখে প্রচণ্ড মারধর করা হয় এবং জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করা হয়। পরবর্তীতে আত্মীয়দের মাধ্যমে ৮ হাজার টাকা এনে দেওয়ার পর তিনি মুক্তি পান এবং এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।

তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদা না পেয়ে তার সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ওই চক্রটি এখন পুরনো নির্যাতনের ভিডিওটি “চুরির ঘটনা” বলে অপপ্রচার চালাচ্ছে। মূলত তিনি চোর নন, বরং নিজের প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের সময় একটি চাঁদাবাজ চক্রের পরিকল্পিত ফাঁদ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।



error: Content is protected !!