June 3, 2026, 5:01 pm
শিরোনাম:
ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড এক রোগীর মৃ/ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুরে বাসার গেটে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই: মূলহোতাসহ গ্রেপ্তার ২, চাপাতি ও পিকআপ জব্দ চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন শৈলকুপা ঈদের ছুটির মধ্যে FWVমোছাঃ রাফেজা খাতুন২টি নরমাল ডেলিভারি সম্পন্ন। শ্রমিক দল নেতা বাদল শরিফকে জড়িয়ে অপপ্রচারের অপচেষ্টা, তীব্র প্রতিবাদ ও নিন্দা
Notice :
যশোরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ নেত্রকোনার চল্লিশা ইউনিয়নে বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা’ম’লা’য় কলেজ ছাত্র নি’হ’ত… রাজধানীর পল্লবীর আট বছরের শিশু রামিসা আক্তারকে ধ/র্ষণ ও হ/ত্যার মা/মলার প্রধান আ/সামি সোহেল রানার বক্তব্য ঘিরে রহ/স্যের সৃষ্টি হয়েছে ২ নং মির্জাপুরে সাধুখালিতে সবুজকে কুপিয়ে ও পিটিয়ে আহত, অবস্থা সংকটাপন্ন শয়তানের ওপর তো পাথর নিক্ষেপ করার কথা, ডিম কেন নিক্ষেপ করল’ পুলিশ প্রটোকলে থানা ত্যাগ নাসির উদ্দিন পাটোয়ারীসহ এমসিপি নেতাকর্মীদের। শৈলকুপায় পৌর বিএনপির ও উপজেলার বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ পাটোয়ারীর উপর হা’মলা : ঝিনাইদহ ছাত্রদল সভাপতি- সম্পাদকসহ ৮ নেতার বিরুদ্ধে এনসিপির মামলা আগামীকাল ঝিনাইদহ আসছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামকদিয়া গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু!!

শ্রমিক দল নেতা বাদল শরিফকে জড়িয়ে অপপ্রচারের অপচেষ্টা, তীব্র প্রতিবাদ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

মোহাম্মদপুরে সম্প্রতি একটি চ্যানেলে ভিডিও প্রতিবেদনে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বাদল শরিফ-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মো. বাদল শরিফ বলেন, “একজন সংবাদকর্মী যথাযথ অনুসন্ধান না করেই কীভাবে আমাকে এই অপরাধের সাথে জড়িয়ে সংবাদ প্রকাশ করলেন, তা আমার বোধগম্য নয়। এটি স্পষ্টতই সাংবাদিকতার নীতি ও আদর্শ পরিপন্থী। আমার পরিচ্ছন্ন রাজনৈতিক ক্যারিয়ার ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল এই বিভ্রান্তি ছড়াচ্ছে। চাঁদাবাজি, মাদক কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই।”
প্রকাশিত চ্যানেলের ভিডিও প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি জানান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা তিন রাস্তার মোড় পর্যন্ত ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা তোলার সুনির্দিষ্ট চিত্র সেখানে উঠে এসেছে। অথচ প্রকৃত অপরাধীদের আড়াল করতেই পরিকল্পিতভাবে তাঁর নাম জড়ানোর চেষ্টা করা হয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, বাদল শরিফ দীর্ঘদিন ধরে বিএনপি ও শ্রমিক দলের সকল রাজপথের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি ৩৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকায়, রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করতে এমন মিথ্যা সংবাদের আশ্রয় নিয়েছে। তারা অবিলম্বে এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
মো. বাদল শরিফ বলেন, একজন সৎ ও লড়াকু রাজনৈতিক কর্মীর নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায়, এই মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন ও কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
একই সাথে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা প্রকৃত অপরাধী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।



error: Content is protected !!