July 28, 2026, 3:52 pm
শিরোনাম:
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

মোহাম্মদপুরে বাসার গেটে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই: মূলহোতাসহ গ্রেপ্তার ২, চাপাতি ও পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে বাসার গেটের সামনে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (০২ জুন) পৃথক অভিযানে র্যাব-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ঘটনার মূল আসামি জুয়েল এবং তার সহযোগী আনোয়ার হোসেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে মূলহোতা জুয়েলকে গ্রেপ্তার করে র্যাব-২। অন্যদিকে, নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে সহযোগী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ারের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান ও ২টি চাপাতি জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মালামালসহ ৩টি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

পুলিশের অপরাধী প্রোফাইল ও ডেস্কটপ ডাটাবেজ (পিসিপিআর) পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার জুয়েল ভোলার লালমোহন উপজেলার কচুয়া গ্রামের মো. নীরব মৃধার ছেলে। সে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ‘নোয়াখালীর বাড়ি’ নামে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

পুলিশ জানায়, জুয়েল একজন দুর্ধর্ষ ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ২০১৩ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ২০১৮ সালের ২ জুন সাভার থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তার নামে মামলা দায়ের হয়েছিল। এছাড়া, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি দস্যুতা ও ছিনতাই মামলারও (মামলা নং-৩৭, ধারা-৩৯৪) এজাহারনামীয় প্রধান আসামি এই জুয়েল।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ মে) রাত তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী রিকশা থেকে নেমে নিজেদের বাসার ফটকের সামনে দাঁড়ানো অবস্থায় ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি ওই নারীদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।



error: Content is protected !!