July 28, 2026, 3:52 pm
শিরোনাম:
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

স্থানীয় নির্বাচনের বছর: নির্বাচন কমিশনের জন্য সাড়ে ৪ হাজার কোটি টাকার বরাদ্দ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার নির্বাচনের বছরকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জন্য সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে ২০২৬ ও ২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ অঙ্ক তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে ইসির জন্য বরাদ্দ রাখা ৪ হাজার ৪০০ কোটির মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা।
এর আগে গেল অর্থবছরে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারির সেই সংসদ নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা, যার মধ্যে পরিচালন ব্যয় ছিল ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ছিল ২২৯ কোটি ৫ লাখ টাকা। তবে পরবর্তীতে ২০২৫ ও ২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৪াস কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। তারও আগে, ২০২৪ ও ২০২৫ অর্থবছরের মূল বাজেটে ইসির পরিচালনা খাতে ৭৯৩ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৪৩৭ কোটি টাকা বরাদ্দ ছিল।
নতুন অর্থবছরে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের ভোটের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ইতোমধ্যে জানিয়েছেন, কোন নির্বাচন আগে হবে, তা সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়কে তিনি ভোটের উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও জানান, ভোটের ব্যয়ে কখনও অর্থ সঙ্কুলানের ঝামেলা হয় না, যখন যা দরকার সরকার তা বরাদ্দ দেয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেছেন, বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই আগামী জুলাই-অগাস্ট মাস থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ স্তরের ভোটের পরিকল্পনা রয়েছে ইসির। এর মধ্যে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদ বর্তমানে নির্বাচন উপযোগী রয়েছে।
২০২৬ ও ২০২৭ অর্থবছরে বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচন ও উপ-নির্বাচন আয়োজনের পাশাপাশি ইসির আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা। এছাড়া আঠারো বছরের কম বয়সীদের নিবন্ধন ও এনআইডি প্রদান, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন, পেপার লেমিনেটেড ও স্মার্ট এনআইডি প্রস্তুত ও বিতরণও করা হবে। পাশাপাশি প্রযুক্তির নিরাপত্তায় এনআইডি মিনি আর্কাইভ স্থাপন, কুমিল্লায় ডিআরএস স্থাপন এবং এনআইডি তথ্য অবকাঠামোর জন্য সাইবার সেন্সর সিস্টেম স্থাপন করা হবে এই অর্থ বছরে।



error: Content is protected !!