দল বদলে জামায়াতে সাবেক ইউপি সদস্য সাজু, ঝিনাইদহে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়!
ঝিনাইদহ প্রতিনিধিঃ
Update Time :
Wednesday, June 24, 2026
/
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) সাজেদুর রহমান সাজু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গতকাল (বুধবার) রাতে সাধুহাটি ইউনিয়নে আয়োজিত এক কর্মী সম্মেলন ও সুধী সমাবেশে তিনি জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে শামিল হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক এই জনপ্রতিনিধিকে ফুলের মালা দিয়ে দলে বরণ করে নেন জামায়াত নেতা ও ঝিনাইদহ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ড. হাবিবুর রহমান।
যোগদানকালে সাবেক মেম্বার সাজেদুর রহমান সাজু বলেন, “জনগণের কল্যাণ এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সততা ও নিয়মতান্ত্রিক রাজনীতি আমাকে মুগ্ধ করেছে। এলাকার মানুষের সুখে-দুঃখে যেভাবে অতীতে পাশে ছিলাম, আগামীতেও ড. হাবিবুর রহমান ভাইয়ের হাত ধরে ইসলামের সুমহান আদর্শ নিয়ে জনগণের সেবা করে যেতে চাই।”
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ড. হাবিবুর রহমান বলেন, “সাজেদুর রহমান সাজুর মতো মাঠপর্যায়ের একজন জনপ্রিয় এবং সমাজসেবক জনপ্রতিনিধির আগমন সাধুহাটি ইউনিয়নে ইসলামী আন্দোলনের হাতকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। দেশের এই ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সততা ও দেশপ্রেমের রাজনীতিতে সকলকে এগিয়ে আসতে হবে।”
সাধুহাটি ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক এই মেম্বারের যোগদানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।